✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জিডিপি প্রবৃদ্ধি ৫.২ শতাংশ হতে পারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-০৪, | ১০:০৬:৪৪ |

মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপপ্রবৃদ্ধি হতে পারে ৫.২ শতাংশ। তবে আগামী ২০২৩-২৪ অর্থবছরে সেটি বেড়ে গিয়ে ৬.২ শতাংশ হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট-২০২৩ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

বিশ্ববাজারে পণ্যের দাম অনেক বেশি জানিয়ে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায় সেক বলেন, বাংলাদেশ কোভিডের সময় ভালোভাবে সামাল দিতে পেরেছে। বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। ফলে মূল্যস্ফীতি বেড়ে গেছে। সব কিছু মিলিয়ে চলতি অর্থবছর ৫.২ শতাংশ প্রবৃদ্ধি খারাপ অর্জন হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..