✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সকল সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৪, | ০৯:৩০:৩৪ |

সব সংকট রাতারাতি দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সব সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় একা পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। এক্ষেত্রে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করব।

তিনি আরও বলেন, অর্থপাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়!

মাহমুদ আলী বলেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দিন। এ চ্যালেঞ্জ সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..