✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কর্নাটকে মুসলমানদের ৪ শতাংশ কোটা বাতিলের ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-২৪, | ০৯:১৪:৪৬ |

ভারতের কর্নাটক রাজ্যে চাকরি ও শিক্ষা খাতে মুসলিমদের জন্য যে চার শতাংশ কোটা চালু রয়েছে তা বাতিলের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসভরাজ বম্মাই। বিজেপিশাসিত রাজ্যটিতে নির্বাচনের কয়েক মাস আগে এমন ঘোষণাকে উদ্দেশ্যমূলক বলছেন সংবাদ বিশ্লেষকরা। খবর: এনডিটিভি’র।

শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী শিক্ষা ও সরকারি চাকরির বিশেষ কোটা ব্যবস্থায় নতুন দুটি ধারা যুক্ত করার ঘোষণা দেন। বক্কালিগা ও লিঙ্গজাতদের মাঝে দুই দুই করে চার শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। আর অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী (ওবিসি) মুসলিমদের চার শতাংশ বাতিল করা হয়।

বক্কালিগা ও লিঙ্গজাত গোষ্ঠীসহ পঞ্চমাসালিস এবং বীরাসাইবা গোষ্ঠীর সুবিধা ৫ শতাংশ থেকে ৭ শতাংশ করা হয়েছে।

রাজ্যটিতে নতুন ঘোষণার ফলে সরকারি চাকরি ও শিক্ষা খাতের বিশেষ সুবিধাপ্রাপ্তদের সংখ্যা বেড়ে ৫৬ শতাংশে দাঁড়াল, অথচ রাজ্যটিতে এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বেধে দেওয়া ৫০ শতাংশ আইন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..