✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দেশে ফিরছেন মোনালিসা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-০৫, | ০৯:০৩:৫৩ |

দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দেশটিতে তিনি চাকরি করে জীবিকা নির্বাহ করেন। মাঝে মধ্যে স্থানীয়ভাবে নির্মিত কিছু নাটক ও অনুষ্ঠানে অংশ নেন। তবে দেশে এলে টিভি নাটকেও সময় দেন।

সর্বশেষ করোনা প্রকোপের আগে দেশে এসেছিলেন মোনালিসা। দীর্ঘদিন পর আবারও আসছেন তিনি। নতুন বছরের শুরুতেই দেশে আসার কথা জানিয়েছেন এ মডেল অভিনেত্রী। এ প্রসঙ্গে আমেরিকা থেকে মোনালিসা বলেন, ‘দেশ ও দেশের মানুষকে খুব মিস করি।

কতদিন প্রাণ ভরে শ্বাস নিতে পারি না! প্রতি মুহূর্তেই মন ছুটে যায় দেশে। কিন্তু আমেরিকার ব্যস্ততা হুট করে পেছনে ফেলে আসাও যায় না। তাই আগামী বছর দেশে আসার জন্য এখন থেকেই পরিকল্পনা করছি। এসেই নতুন নতুন নাটকে কাজ করব। এখন থেকেই অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। দেশে গেলেই কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..