✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চীনে রেস্তোরাঁয় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, আহত ৩৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৬:৫৪:২৩ |

চীনে বৃহস্পতিবার সকালে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইন বিস্ফোরণে একজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের রাজধানী শেনইয়াংয়ে রাস্তার পাশে একটি ব্যস্ত রেস্তোরাঁয় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

ভয়াবহ ওই বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিস্ফোরণে দোকানটির দরজা-জানালা উড়ে গিয়ে অন্যস্থানে পড়েছে।

উদ্ধারকর্মীরা ৩৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..