✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে এরদোগানের বক্তব্য তুলে ধরেন হ্যাকার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৯, | ০৫:১৪:৫২ |

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট ডোনাল্ড ট্রাম্প ডটকম হ্যাক করেছেন তুরস্কের এক হ্যাকার।

রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্প ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। সেখানে তিনি ট্রাম্পের বক্তব্য সরিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য তুলে ধরেন। খবর সিএনএনের।

তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেছেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন।

সম্প্রতি এক ভাষণে পবিত্র কুরআনের এ বাণী উদ্ধৃত করেছিলেন এরদোগান।

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবপেজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক দেওয়া হয়েছে। রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ওয়েবসাইট ভোট.জোবাইডেন ডটকম হ্যাক করেছিলেন।

সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন,_আমরা হচ্ছি সেই সব লোক যারা ১৫ জুলাই রাতে শক্ত হাতে ট্যাংকের গতিরোধ করেছিলাম। ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি।

এ কথার মধ্য দিয়ে হ্যাকার ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..