✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক এলজিআরডি মন্ত্রীর ফুয়াদ এপিএস গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৩, | ০৩:৫৪:১৮ |

সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ। তিনি দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

দুই হাজার কোটি টাকা পাচার মামলা ছাড়াও ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার অন্যতম প্রধান আসামি ফুয়াদ। তাঁর বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভেতর মানি লন্ডারিং ও সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।

ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ফুয়াদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাঁকে ধরতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..