সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টিপাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৩, | ০৩:৫১:৫৩ |
কয়েকদিন ধরে গরমে নাকাল জনজীবন। তবে আজ বুধবার আবহাওয়া অফিস বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আভাস দিয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাসও পেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট  বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, ‘দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের বাকি এলাকায় থেকে বিদায়ের অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু দেশের উপর কম সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরেও দুর্বল অবস্থায় রয়েছে। দুয়েক দিনের মধ্যে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে। এমন আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তিনি বলেন, লঘুচাপ সৃষ্টি হলে দুয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তাতে ভ্যাপসা গরমে কেটে যাবে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..