✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১২, | ০৩:২৯:৩৪ |

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ফৌজদারি আইনে হওয়া মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার তৃতীয় শ্রম আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক নূর জাহান বেগম ও  শাহজাহান।

এদিন সকাল ১১টার পর আদালতে হাজির হন ইউনূসসহ চার আসামি। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত  ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ফৌজদারি আইনের ৩০৩ (ঙ) ও ৩০৭ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে তাঁরা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। লঙ্ঘনসমূহের মধ্যে রয়েছে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাঁদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ  তহবিল গঠন করা হয়নি।

এছাড়া কম্পানির লাভ্যাংশের ৫ শতাংশ শ্রমিককে দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে এই মামলা করেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..