✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৯, | ০৩:১৮:৩৮ |

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে দলটির নতুন মহাসচিব করা হয়েছে। আজ শনিবার (০৯ অক্টোবর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে। সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি।

পদ পাওয়ার প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, একটু আগে আমার সঙ্গে দলের চেয়ারম্যানের (জিএম কাদের) কথা হয়েছে। তিনি আমাকে দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন আমার দায়িত্ব হলো আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

জাপার একটি সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলের চেয়ারম্যান গোলাম (জি এম) মোহাম্মদ কাদেরের কাছে জাপার পরবর্তী মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নু ও রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম প্রস্তাব করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। এরপর দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম আলোচনায় আসে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..