✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-২০, | ২১:০৭:৩৪ |

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফররত এ কে আব্দুল মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাক্ষাৎ হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়। টুইটে দুজনের একটি ছবি পোস্ট করে লেখা হয়ঃ

“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিউনিখে জলবায়ু সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। এ বিষয়ে তারা নির্দিষ্ট প্রকল্প এবং ধারণার অনুসরণে সম্মত হন”।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী মোমেন জার্মানি থেকে ফ্রান্সে যাবেন। সেখানে ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।

প্রসঙ্গত, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর জন কেরিকে নিজের জলবায়ু উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..