✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আ. লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১৩:২৪:০২ |

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে। আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে বলছি, দেশে আসেন, এসে হাত জোড় করে জনগণের কাছে ক্ষমা চান, বলেন যা করছি ভুল করছি।’

 

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

 

এর আগে দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকে নিতে হবে।

 

ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করাসহ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফারমার্স কার্ড করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..