সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৫২:০০ |

চরম বৈরী ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের আসাম, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

বুধবার (২৮ মে) জারি করা সতর্কবার্তায় এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে। রেড অ্যালার্টের আওতাধীন এলাকায় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার, যা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

 

আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) সতর্ক করে বলেছে, বৃহস্পতিবার (২৯ মে) আসামের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও শুক্রবার (৩০ মে) বৈরী আবহাওয়া থাকতে পারে।

গুয়াহাটিতে টানা ও তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আরএমডি। এর ফলে শহরে জলাবদ্ধতা, যানবাহন চলাচলে বিঘ্ন এবং গাছপালা ভেঙে পড়ার এবং স্থানীয়ভাবে ভূমিধসের ঝুঁকি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও পাহাড়ি এলাকায় বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

একইভাবে, ত্রিপুরার আবহাওয়া অফিস পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস দিয়ে সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

একইদিন মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আরএমডি। বিচ্ছিন্ন এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাসের সতর্কতা জারি করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...