✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাহাথির মোহাম্মদের সঙ্গে ড.ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৫০:১৫ |

জাপানের টোকিওতে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দুই নেতা সাক্ষাৎ করেন। ড. মাহাথির মোহাম্মদের এক্স হ্যান্ডেলে ড. মুহাম্মদ ইউনূসের সাথে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়। যেখানে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা যায়। দুই দেশের প্রতিনিধিরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

ড. ইউনূস এ সময় বাংলাদেশে পুনর্গঠন, সুশাসন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মাহাথির মোহাম্মদের পরামর্শ চান এবং তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

ড. ইউনূস চার দিনের সরকারি সফরে বুধবার দুপুরে টোকিও পৌঁছান। তিনি ৩০তম নিক্কেই ফোরামে যোগদানের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..