সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে আইপ্যাডে চালু হলো হোয়াটসঅ্যাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৩৬:৫২ |

আগে আইপ্যাডে সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারের কোনো সহজ উপায় ছিল না। অবশেষে আইপ্যাডের জন্য চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ। দীর্ঘ প্রতীক্ষার পর মেটা (হোয়াটসঅ্যাপের মূল সংস্থা) এটি অ্যাপ স্টোরে প্রকাশ করেছে। এখন আইপ্যাড ব্যবহারকারীরাও তাদের ট্যাবলেটে হোয়াটসঅ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন। যেমন মেসেজ পাঠানো ও গ্রহণ করা, অডিও ও ভিডিও কল করা, গ্রুপ চ্যাটে অংশ নেওয়া, স্ক্রিন শেয়ারিং এবং আরও অনেক কিছু।

মেটার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনাটা ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা ছিল। অ্যাপটি চালু হওয়ার ফলে এখন আইপ্যাড থেকে একসঙ্গে ৩২ জন ব্যবহারকারী ভয়েস ও ভিডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আইপ্যাডের সামনে ও পেছনের উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েড ও আইফোনের মতোই প্রায় একই রকম ফিচার থাকলেও, আইপ্যাড সংস্করণে রয়েছে বড় স্ক্রিনের জন্য উপযোগী ডিজাইন। এখানে বাম পাশে চ্যাট তালিকা এবং ডান পাশে নির্দিষ্ট চ্যাট উইন্ডো দেখানো হবে।

মেটা জানায়, অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে স্টেজ ম্যানেজার সাপোর্ট, যার মাধ্যমে যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে তা স্ক্রিনের কেন্দ্রস্থলে থাকবে, আর বাম পাশে থাকবে সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলোর তালিকা। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে।

এ ছাড়া, স্প্লিট ভিউ সাপোর্ট থাকায় একই স্ক্রিনে পাশাপাশি দুইটি অ্যাপ চালানো যাবে। স্লাইড ওভার সুবিধার মাধ্যমে ছোট একটি ভাসমান উইন্ডোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিলও ব্যবহার করতে পারবেন।

এখন এটি একটি স্বাধীন অ্যাপ হিসেবে কাজ করবে এবং আইফোন সংযুক্ত না থাকলেও ব্যবহারকারীরা তাদের চ্যাট অ্যাক্সেস করতে পারবেন।

নিরাপত্তা ও গোপনীয়তা
হোয়াটসঅ্যাপের এই সংস্করণ মাল্টি-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাকে একই সঙ্গে চ্যাট ও মিডিয়া সিংক থাকবে। চ্যাটগুলো থাকছে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ফলে মেটাও কোনো বার্তা পড়তে পারবে না। এ ছাড়া, চ্যাট লক ফিচারের মাধ্যমে ফেস আইডি বা পিন দিয়ে বার্তাগুলো লক করা যাবে।

- দ্য ভার্জ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...