সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে ইইউ ৪ জন বিশেষজ্ঞ পাঠাবে: ইসি হাবিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১৯, | ১২:০৮:৩১ |

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চারজন বিশেষজ্ঞ পাঠাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তের কথা ইইউ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পরে (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনারকেও একটি চিঠি পাঠিয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরা ২১ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবেন এবং প্রায় দুই মাস দেশে থাকবেন।

এর আগে ২০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন ইসিকে জানায়, তারা আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে না।

এর আগে ৬-২২ জুলাই ঢাকা সফর করে ইইউর প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের দেওয়া সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান (হাই রিপ্রেজেনটেটিভ) জোসেপ বোরেলে।

গত ২০ সেপ্টেম্বর এই সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

চিঠিতে বলা হয়েছিল, বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হবে কি না, তা এই মুহূর্তে স্পষ্ট নয়। এমন সিদ্ধান্ত সত্ত্বেও ইইউ বর্তমানে এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে থাকার ব্যাপারে অন্যান্য বিকল্প খতিয়ে দেখছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...