✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যে কারণে চট্টগ্রামের ফ্লাইট নামলো ঢাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১১:৪০:২৯ |

দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করেছে। বিজি১৪৭ ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফিরে আসে। ফলে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।

রাত কাটিয়ে ফ্লাইটটি ভোর ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়ার উন্নতি হলে শুক্রবার (৩০ মে) ভোর ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..