✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বিএনপি ফুঁ দিলে বাতাসে উড়ে যাবে এনসিপি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১১:১৭:৩৫ |

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেছেন, বিএনপির জনসভায় যে ৫০ লাখ জনসমাগম হয়েছে, তারা ফুঁ দিলেই এনসিপি ও বাকি দলগুলো বাতাসে কোথায় উড়ে যাবে তার নিশানা পাওয়া যাবে না।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শাহিন শওকত আরও বলেন, এনসিপির নেতারা বিএনপিকে ভয় দেখায়। আগে বিএনপির একটি ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে স্বপ্ন দেখো। আমরা চাই ক্ষমতাতে তোমরা আমাদের সঙ্গে থাকো। কিন্তু ছোট বাচ্চা ছেলে অনেক কিছুই আবেগে বলে ফেলো।

রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সাংগঠনিক সম্পাদক বলেন, ইউনুস সাহেব আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আপনাকে সম্মান দিতে চাই। সম্মান রক্ষা করতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দেন। ভোট করার ইচ্ছে থাকলে আসেন, জনগণের সঙ্গে মিশেন। যদি ভোট নিয়ে পাঁয়তারা করেন তাহলে জনগণ ক্ষমা করবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..