সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দাপুটে জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-০৭, | ১১:১৭:০৯ |

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

দুই দিন আগে বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে আজ। শনিবার ভারতের ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল।

এদিন বাংলাদেশ টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের ১৫৬ রানে আটকে ফেলেন সাকিব-মিরাজরা। বল হাতে ৩টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

১৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি করেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..