সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট মারা গেলেন করোনায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-৩১, | ১৮:৫২:২৫ |

করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকিস জোয়াকিম ইয়োম্বি অপাঙ্গো। মৃত্যুর সময় তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন। সেখানেই তিনি করোনা আক্রান্ত হন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮১ বছর। বার্তা সংস্থা এএফপিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার।

জ্যাকিস জোয়াকিম ১৯৭৭ সালে কঙ্গোর ক্ষমতায় আসেন। তিনি ছিলেন কঙ্গো ব্রাজাভাইল পার্টির প্রধান। ১৯৭৯ সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

তিনি দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করে আসছিলেন। করোনা আক্রান্ত হলে তাকে রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে। ভাইরাস সংক্রমিত হওয়ার পূর্বেও তিনি অসুস্থ ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..