✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পরমাণু সাবমেরিনে ৪৬০ কোটি ইউরো ঢালবে যুক্তরাজ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-০২, | ১১:০৫:১৭ |

পরমাণু সাবমেরিনের জন্য ৪৬০ কোটি ইউরো খরচ করবে যুক্তরাজ্য। এইইউকেইউএস প্রকল্পে এই টাকা ঢালছে তারা।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এইউকেইউএস জোট তারই অন্যতম ফসল। ২০২১ সালে এই জোট তৈরি হয়েছিল। সেই জোট সিদ্ধান্ত নিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে টক্কর দিতে তারা পরমাণু অস্ত্র মজুত সাবমেরিন মোতায়েন করবে। ২০৩০ সালের মধ্যে এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পরমাণু সাবমেরিন তৈরির জন্য তারা চার দশমিক ছয় বিলিয়ন ইউরো খরচের সিদ্ধান্ত নিয়েছে। সাবমেরিন তৈরি করবে যুক্তরাজ্যের সংস্থা বিএই সিস্টেমস।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী রোববার ম্যানচেস্টারে কনসারভেটিভ পার্টির একটি কনভেনশনে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, ‘২০২৮ সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। তার মধ্যেই বিএই তাদের সাবমেরিন তৈরি করবে।’ সূত্র: ডয়েচে ভেলে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..