✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৫ হাজারের বেশি ভিসা দেবে রোমানিয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-০২, | ১০:৪০:০৪ |

রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। তারা মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস ঢাকায় অবস্থান করবেন। এসময় দেশটি ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠান। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করে। এসময়ের মধ্যে তারা ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবেন।

উল্লেখ্য, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..