✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদি পৌঁছেছেন ৮০৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:২৮:৩০ |

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২০৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে, এবার হজে গিয়ে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এসব তথ্য জানা গেছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি, সৌদি এয়ারলাইন্সের ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি।

সর্বশেষ বৃহস্পতিবার (২৯ মে) গাজীপুর পূর্ব টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুর সড়ক সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও জয়পুরহাট পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩) মক্কায় মারা গেছেন। তারা সবাই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

আগামী ৫ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২৯ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

হজ শেষে আগামী ১০ জুন হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১০ জুলাই দেশে ফেরার ফ্লাইট শেষ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..