✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:২৫:৫৯ |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে।’

শনিবার (৩১ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি ও তার শাসনামলের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়।

ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই দেশপ্রেমিক ও গণতন্ত্র। জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে আর ভয় থাকবে না।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কী করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌল্লাহ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যসহ ঢাকা মহানগর উত্তর- দক্ষিণসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের জাসাস নেতাকর্মীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..