সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে মমতার চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৬, | ১০:১৫:৩৫ |

ভারতের পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সময় মতো বাঁধ সংস্কারে পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

এ সমস্যা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে পশ্চিমবঙ্গ বন্যা সমস্যা থেকে কখনো মুক্তি পাবে না বলেও জানান মমতা।

গত ৩০ সেপ্টেম্বর অনিয়ন্ত্রিতভাবে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে পানি ছাড়ার কারণে রাজ্যের বেশ কিছু জেলা প্লাবিত হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রস্তুতির যথেষ্ট সময় থাকলেও অজানা কারণে ডিভিসি ধাপে ধাপে জল না ছেড়ে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে প্রায় ১০ লাখ একর-ফুট পানি ছেড়ে দেয়। এতে নিম্ন দামোদর অববাহিকা এলাকায় বিপর্যয় দেখা দিয়েছে।

তিন-চার মাসের ব্যবধানে দুইবার এই ঘটনা ঘটায় পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ দুর্ভোগের কবলে পড়েছেন। সম্পদের ক্ষতি এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...