✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দূষণের সর্বোচ্চ মাত্রায় রাজধানীর বায়ু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৮, | ০৯:৫৪:২২ |

দূষণের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু। শহরের বাতাস আজও বিপজ্জনক। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য দিয়েছে। ৩২৯ স্কোর নিয়ে (শনিবার) আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার শীর্ষে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঢাকা। গতকালও (শুক্রবার) ঢাকার বায়ু ছিল বিপজ্জনক, স্কোর ছিল ৩৩৫।

শনিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩০৯ স্কোর নিয়ে ঢাকার পরের অবস্থানে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঘানার আক্রা। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে চীনের বেইজিং।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৬ষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, স্কোর ১৮৭।

এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..