সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

ইসরাইলি জাহাজে হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৮, | ০৯:৫৩:০৬ |

আরব সাগরে ইসরাইলি মালিকানাধীন একটিজাহাজে হামলা হয়েছে। হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও তেহরান এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার একটি আঞ্চলিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি আরব সাগরে ওই হামলার ঘটনা ঘটে।

সূত্রটি বলেছে,হামলায় সম্ভবত ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে ইন্টেলিজেন্স বলেছে, মানববিহীন বিমান ব্যবস্থা তথ্য আনম্যান এরিয়াল ভেহিকল (ড্রোন) দিয়ে হামলা চালানো হয়েছে।

ওই সময় আরব সাগরে দুটি ট্যাঙ্কার এবং একটি বাল্ক ক্যারিয়ার ছিল। এর মধ্যে দুটি বাণিজ্যিক জাহাজ ইসরাইলি মালিকানাধীন এবং একটি সংযুক্ত আরব আমিরাতের।

সিকিউরিটি কোম্পানিটি আরও বলেছে, হামলার সঙ্গে ইরান জড়িত বলে অনুমান করা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিগত বছরগুলোতে একই ধরনের বেশ কয়েকটি হামলার ঘটনার পেছনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ইরানের ইস্ফাহান শহরের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়। ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। সেইসঙ্গে প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করে দেশটি।

প্রসঙ্গত, তেহরানের পারমাণবিক কর্মকাণ্ড, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অস্ত্র সরবরাহ এবং সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নের অভিযোগে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট শুক্রবার বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্র অঞ্চলের বাইরে নিজের অত্যাধুনিক অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে ইরান।

একইসঙ্গে ইরান তার ড্রোন এবং প্রিসিশন গাইডেড মিউনিশন (নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র) বিক্রির বিষয়ে অন্তত ৫০টি দেশের সঙ্গে আলোচনা করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...