সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস তুরস্কের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৮-২৮, | ০৯:৪৯:৪২ |

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলার সময় এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এরদোয়ান বলেছেন, বাংলাদেশের বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে তুরস্ক। এ জন্য প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

এছাড়া, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছেন এরদোয়ান।

তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করে অধ্যাপক ইউনূস জানান, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন।

এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়ে মুহম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..