✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহজালালে বিমানের শৌচাগার থেকে ১২০টি সোনার বার জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৬, | ০৯:৪৩:২১ |

বাইফেরত একটি বিমানের শৌচাগার থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি সোনার বার জব্দ করা হয়েছে।  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে এগুলো উদ্ধার করে কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এগুলো জব্দ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।  শুল্ক গোয়েন্দার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে শুল্ক গোয়েন্দার একজন কর্মকর্তা জানান, রাত ৯টায় দুবাই থেকে ঢাকায় ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪০৪৮ উড়োজাহাজে তল্লাশি করে পৃথক দুটি শৌচাগারের ভেতর থেকে এসব সোনার বার জব্দ করা হয়।  এ বিষয়ে আজ বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফের।

শুল্ক গোয়েন্দার আরেক কর্মকর্তা জানান, জব্দ সোনার বারের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।  গোপন সংবাদের ভিত্তিতে টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে এসব স্বর্ণবার জব্দ করা হয়েছে।  এ বিষয়ে পাচার চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..