✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোনো ধর্ম হানাহানির কথা বলে না, সমর্থনও করে না: তথ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৬, | ০৯:২৭:০৬ |

‘ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টাও করা হয়। কিন্তু কোনো ধর্ম হানাহানির কথা বলে না, সমর্থনও করে না। সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিত।’

আজ বুধবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বনানীর পূজামণ্ডপে শুভ মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে আমরা দেখতে পাই ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টাও করা হয়। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরনের হানাহানি সৃষ্টি হয়, কিন্তু কোনো ধর্ম এ হানাহানির কথা বলে না, সমর্থনও করে না।’

সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

মহালয়ার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই দিনে কৈলাস থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন। দেশজুড়ে মন্দিরে দেবী দুর্গার আগমনী বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয়েছে।

এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি নানা কর্মসূচি পালন করছে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকাল ৬টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহালয়ার ঘট স্থাপন, সকাল ৯টায় চণ্ডীপাঠ এবং সকাল ১১টা পর্যন্ত বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..