সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজকন্যা মারিয়ার বিদায়, করোনায় বিশ্বে প্রথম রাজপরিবারের কারো মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৯, | ১৬:৪১:৫৮ |

করোনা ভাইরাসের কারণে এবার মারা গেলেন খোদ স্পেনের রাজকন্যা মারিয়া তেরেসা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য ছিলেন।

শুক্রবার রাজকন্যার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন তাঁর ভাই প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া-ই বিশ্বে প্রথম রাজপরিবারের কোন সদস্য যিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। খবর বিবিসির।

১৯৩৩ সালে প্যারিসে জন্ম মারিয়ার। তবে জীবনের একটা বড় অংশ স্পেনের রাজধানী মাদ্রিদে কাটিয়েছেন। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও প্রচুর লেখালেখি করেছেন।

তাঁর পরিবারকে স্পেনের ক্ষমতার কেন্দ্রে বসানোই ছিল মারিয়ার কাজের প্রধান উদ্দেশ্য। তাই বিয়ে-সংসার-সন্তানের পথে কোনওদিন পা বাড়াননি। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

করোনার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছিয়াশির রাজকন্যা।

উল্লেখ্য রাজকন্যা মারিয়ার করোনায় মৃত্যুর খবর তখনই এলো যখন ইংরেজ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের করোনায় আক্রান্তের খবরে গোটা বিশ্ব উদ্বিগ্ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..