✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জুলাই সনদ: রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনও সুযোগ নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১১, | ০৮:০৭:৫৫ |

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোন কোনও দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেছেন, সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনও সুযোগ নেই। আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারও কারও বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয়, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনও দলের তা মানার বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকার দায়ী থাকবে।

এদিকে, নির্বাচনে যারা অংশ নিতে পারছে না, তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন দলটির নেতারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..