✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১২ মাসের বেশি বেতনভাতা বকেয়া থাকলে পৌরসভা বাতিলের প্রস্তাব অনুমোদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৪, | ০৬:৩৮:০৪ |

যেসব পৌরসভা ঠিকমতো বেতনভাতা পরিশোধ করতে পারবে না, সেগুলোর পরিষদ বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।  সেখানেই নতুন ওই বিধান যুক্ত করা হয়েছে।

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যুক্তিসংগত কারণ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা একটানা ১২ মাসের বেশি বকেয়া থাকলে সেসব পৌরসভা বাতিল করা যাবে। তবে বর্তমানে ৮০ শতাংশ পৌরসভা নিজস্ব আয় থেকে কর্মচারীদের বেতন দিতে পারছে বলে জানান তিনি।

আইনে বলা হয়েছে, দেশের পৌরসভাগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্ধারিত পাঁচ বছরের  মেয়াদ শেষ হওয়ার পর এখনকার মতো অতিরিক্ত সময় থাকতে পারবেন না।  কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচন করা না গেলে ছয় মাসের জন্য প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার।  প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা বা সরকার যদি কাউকে যোগ্য মনে করে, তা হলে তাদের প্রশাসক নিয়োগ করবে।  এই ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ পাঁচ বছর।  কিন্তু পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আগের নির্বাচিতরাই পৌরসভা চালান। এতে বিভিন্ন ইস্যুতে মামলা করে কেউ কেউ ৮, ১০ বছর— এমনকি ১৬ বছর পর্যন্ত থেকে যাচ্ছেন। এ জন্য আইনটি সংশোধন করে ছয় মাসের প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়েছে ।

প্রসঙ্গত বর্তমানে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ব্যবস্থা আছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত আইন পাস হলে স্থানীয় সরকার বিভাগ পদক্ষেপ নিয়ে যেখানে জটিলতা রয়েছে সেখানে প্রশাসক বসাবে।  ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ আইনও সংশোধন করা হবে।  এ ছাড়া পৌরসভার ‘সচিব’ পদ পরিবর্তন করে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ করার প্রস্তাব করা হয়েছে আইনের খসড়ায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..