✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘সংক্রমণ কমছে, স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-১২, | ০৬:০৬:৩১ |

করোনা সংক্রমণ কমে আসছে, তাই সামনে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার মানিকগঞ্জে আওয়ামী লীগের এ মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে আশার কথা হলো- স্কুল–কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেয়া হয়ে গেছে। কলেজের প্রায় ২৮ লাখ শিক্ষার্থী বুস্টার ডোজ নিয়েছেন। স্বাস্থ্যবিধি মানা হলে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। ২১শে ফেব্রুয়ারির পর স্কুল–কলেজ খুলে দেয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল–কলেজ খোলা হয়।

এ ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নেয়নি, তারা যেন টিকা নিয়ে নেয়।

জাহিদ মালেক আরও বলেন, করোনায় অনেক ছেলেমেয়ে স্কুল-কলেজে লেখাপড়া করতে পারেনি। বিশ্বে অনেক স্কুল খুলে দেয়া হয়েছে। সেখানে ক্লাস চলছে। স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে আমাদের অনুমতি থাকবে।

মন্ত্রী বলেন, আমাদের দেশের ৮৫ ভাগ মানুষের টিকা নেয়া হয়ে গেছে। তাদের মৃত্যুঝুঁকি কমে গেছে। তবু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..