✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপা মহাসচিবের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০২, | ০৫:৫৭:১৪ |

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, শনিবার সকাল ৯টা ১২ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে পরীক্ষায় করোনা শনাক্ত হলে ৬ সেপ্টেম্বর তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে একদিন পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

তিনি আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু আশির দশকে তৎকালীন বাসদ সমর্থিত ছাত্র সংগঠন থেকে ডাকসুর জিএস নির্বাচিত হন। জিএস থাকাকালীনই সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের ছাত্রবিষয়ক উপদেষ্টা পরে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রভাবশালী মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

দু’বারের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু দু’দফা জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টিকে মহাজোটে আনার ব্যাপারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রথম স্ত্রী ফরিদা আখতার ২০০৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে কয়েক বছর আগে এইচ এম এরশাদের ভাগ্নি টুম্পাকে বিয়ে করেন বাবলু।

উল্লেখ্য, গত বছর জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছোট ভাইও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..