✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে ফিরে আটক হলেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট শাকাশভিলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০২, | ০৫:৫৩:৫২ |

নির্বাসন থেকে আট বছর পর দেশে ফিরেই আটক হয়েছেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি। দেশটির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ আট বছর পর ইউক্রেন থেকে দেশে ফিরেছিলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলিকে রুস্তাভির একটি কারাগারে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী।  এর আগে আট বছর ইউক্রেনে নির্বাসনে ছিলেন তিনি।  খবর ডয়চে ভেলের।

শনিবারের নির্বাচনকে জর্জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন আটক হওয়া সাবেক প্রেসিডেন্ট শাকাশভিলি। রোববার তিনি রাজধানী তিবলিসি’তে একটি র‌্যালির ডাক দেন। এতে নিজেও অংশ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন।

এর ১৮ ঘণ্টা পরই তাকে আটকের ঘোষণা দেয় সরকার।  এক সংবাদ সম্মেলনে জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি জনগণকে জানাতে চাই যে জর্জিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট মিখাইলকে আটক করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..