✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পূর্বঘোষিত কর্মবিরতি প্রত্যাহার, শ্রমিকদের গাড়ি চালানোর নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৭, | ০৪:৩৩:৪৯ |

পণ্য পরিবহনে পূর্বঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রাক-লরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে বৈঠকের বসেন সংগঠনটির নেতারা। বৈঠক শেষে এই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান সংগঠনটির সদস্যসচিব তাজুল ইসলাম।

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৭ ও ২৮ সেপ্টেম্বর পণ্য পরিবহন বন্ধের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রাক-লরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তাজুল ইসলাম বলেন, আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। শ্রমিকদের গাড়ি চালানোর নির্দেশ দিয়েছি।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান করা যায়, সেগুলো সমাধানে ব্যবস্থা নিয়েছি, যেগুলো সময় লাগবে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

১০ দফা প্রসঙ্গে তিনি বলেন, সার্ভিস চার্জ তারাই নির্ধারণ করেছেন, যেটা নির্ধারিত জায়গায় আদায় করা হবে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে ফাঁকা জায়গায় গাড়িগুলো রাখবে, যাতে যানজট সৃষ্টি না হয়। আরেকটি দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ ইচ্ছে করে কারও ওপর গাড়ি চালিয়ে দেয় তাহলে অবশ্যই ৩০২ ধারায় মামলা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..