সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে বরণ করলো ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১২, | ২১:১৭:৫৭ |

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে বরণ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়েছেঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাসকে দূতাবাসে বরণ করতে পেরে আনন্দিত। আরও বেশি সম্পৃক্ততা এবং পরস্পরের জন্য লাভজনক কর্মসূচী এবং কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকী উদযাপনে রাষ্ট্রদূত হাসের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।

ওই পোস্টের সাথে একটি ছবিও সংযুক্ত করা হয়েছে যাতে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, রাষ্ট্রদূত পিটার ডি হাস সহ দুই দেশের কর্মকর্তাদের দূতাবাসের সামনে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা, পেশাদার কূটনীতিক পিটার ডি হাসকে গত বছরের জুলাই মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আর গত ১৮ ডিসেম্বর কণ্ঠভোটে দেশটির সিনেট তার মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। পিটার ডি হাসের পূর্বসূরী হিসেবে এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর্ল রবার্ট মিলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..