সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

পাকিস্তানের মসজিদেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৬, | ১৩:৩৬:২৫ |

পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের মসজিদকেও লক্ষ্যবস্তু করে নয়াদিল্লি।

বুধবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদ-ই-আব্বাস নামে একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

এ ছাড়া পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন, মুরিদকেতে মুজাফফরাবাদ শহরে আরেকটি মসজিদে হামলা হয়েছে।

রয়টার্স বলেছে, মুজাফ্ফরাবাদে এই হামলায় বিলাল মসজিদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে এর মিনার। মুজাফ্ফরাবাদের ডেপুটি কমিশনার মুদাচ্ছের ফারুক বলেছেন, মসজিদটিতে হামলায় একজন নিহত হয়েছেন।

এদিকে ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। এতে নিহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। এছাড়া আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এ পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে দেশটি। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যে থাকা বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...