✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২০, | ১২:৫৬:১৩ |

স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

শিরোপা জয়ী নারী দলের ফুটবলার, কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের (বাফুফে) সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল ৩-১ গোলে নেপাল নারী দলকে হারায়।

বাংলাদেশ দলের হয়ে ম্যাচের ১৩ মিনিটে গোল করেন শামসুন্নাহার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। এরপর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে এক গোল শোধ করে নেপাল। ৭৭ মিনিটে কৃষ্ণা নিজের দ্বিতীয় গোল করে দলকে শিরোপা এনে দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..