সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ১১:৫৪:৩৯ |

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ৯টার দিকে মহানগরীর হারিকেন এলাকায় বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে তিনি হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি কারখানার কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলে মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ আছে। এতে ওই মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মহানগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘গার্মেন্টসের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..