সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হোন্ডা ও রোড সেফটি ফাউন্ডেশনের মধ্যে আলোচনা সভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-১১, | ১১:০১:১৪ |

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এবং জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড’র মধ্যে সড়ক দুর্ঘটনা রোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা সভা হয়েছে।

সম্প্রতি রাজধানীতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে আলোচনা সভায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষে আলোচনায় অংশ নেন সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান, রোড ট্রাফিক সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম-এ আইএসও ৩৯০০১ সনদপ্রাপ্ত ফেরদৌস খান, সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সিএফও ও সিএও শাহ মোহাম্মদ আশিকুর রহমান এফসিএ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সেফটি মেজর (অব.) মো. ইসমাইল ভূঁইয়া, সিনিয়র সহকারী ব্যবস্থাপক (সেফটি রাইডিং অ্যান্ড প্রমোশন) মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে সড়ক নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..