সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রবাসীদের সুবিধার্থে পানিসম্পদ উপমন্ত্রীর উদ্যোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০৭, | ১০:৩৬:৪৮ |

ইতালিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে দুই দিন বাংলাদেশ বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালুর প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব জনাব মো. মোকাম্মেল হোসেনের প্রতি অনুরোধ জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে এনামুল হক শামীম ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালুর জন্য বিমান প্রতিমন্ত্রীর কাছে ডিও লেটার হস্তান্তর করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম বলেন, আমার নির্বাচনি এলাকা নড়িয়া-সখিপুর ও শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিটেন্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ইতালি প্রবাসী সমগ্র বাঙালী ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেনের সঙ্গে আলোচনা করি এবং ডি.ও লেটার হস্তান্তর করি। এ ব্যাপারে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে,”অতি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..