✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে ইইউ’র সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৫, | ১০:৩৪:৫৯ |

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে বৈঠককালে এ সহায়তা চান তিনি।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে জোসেফ বোরেলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময় রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে, এই সঙ্কট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান তিনি।
এছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে আগামী ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য ড. মোমেন জোসেফ বোরেলকে ধন্যবাদ জানান।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে বলে উভয়ে সম্মত হন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..