সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

যুক্তরাষ্ট্রেই থাকতে চান ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-৩১, | ১০:২০:৫১ |

যুক্তরাষ্ট্রে ছয় মাসের ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারো। এক মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থান করছেন।

গত ৩০ ডিসেম্বর ‘কূটনীতিক ও রাষ্ট্রপ্রধান’ ক্যাটাগরির জরুরি ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বলসোনারো। ওই ভিসার মেয়াদ থাকে এক মাস। এবার আইনজীবীর মাধ্যমে ছয় মাসের ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন তিনি।

২০২২ সালের নির্বাচনে বলসোনারে হেরে যাওয়ায় তাঁর বিক্ষুব্ধ সমর্থকেরা গত ৮ জানুয়ারি ব্রাজিলের রাষ্ট্রীয় ভবনগুলোতে একযোগে হামলা-ভাঙচুর চালায়। ওই দাঙ্গা-সংঘর্ষের ঘটনার মামলায় বলসোনারোর জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন। ফলে ধারণা করা হচ্ছে, এ কারণেই দেশে ফিরতে চাইছেন না তিনি। এসব ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেছেন আগেই।

মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অবশ্য বলসোনারোর কূটনৈতিক ভিসা বাতিলের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর চিঠি দিয়েছেন। তবে বলসোনারোর ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করেছে মার্কিন ইমিগ্রেশন অফিস। এখনও সিদ্ধান্ত জানায়নি তারা।

বর্তমানে ফ্লোরিডায় সাবেক মিক্স মার্শালআর্ট যোদ্ধা জোসে আলদোর বাড়িতে অবস্থান করছেন বলসোনারো।

জয়ের বলসোনারোর আইনজীবী ফেলিপ আলেক্সান্দ্রে বিবিসিকে বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ৩৪ বছর জনসেবায় নিয়োজিত ছিলেন এবং এখন কিছু সময়ের জন্য বিরতি নিতে চাইছেন।’ সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...