সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

দুবাই যাওয়ার অনুমতি পেলেন জ্যাকুলিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-২৯, | ১০:১০:৪৩ |

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। কিছুদিন আগে এ মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল তার। অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন নায়িকা। জানা গেছে, ২৭ জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাই কোর্টে মানি লন্ডারিং মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী জ্যাকুলিনের দুবাই ভ্রমণের অনুমতি চান। একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে নায়িকার দুবাই যাওয়া প্রয়োজন। এ অনুষ্ঠানে যোগ না দিলে তার বিরুদ্ধে মামলা করবে প্রতিষ্ঠানটি। তারপর জ্যাকুলিনকে দুবাই ভ্রমণের অনুমতি দেন আদালত। তবে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন তিনি।

এর মধ্যে প্রধান হলো- দুবাই ভ্রমণের জন্য জ্যাকুলিনকে ১ কোটি রুপি জামানত দিতে হবে। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকলিন; এতেই ফেঁসে যান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..