সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

মাদক মামলায় জামিন পেলেন মডেল মৌ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৩, | ০৯:৪৮:৪৮ |
মাদক মামলায় গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (২২ সেপ্টম্বর) তাকে জামিন দেন। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

গত ১ আগস্ট রাতে মৌ-এর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই সময় মৌয়ের বাসা থেকেই বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় এ মডেলকে।

গত ১৩ আগস্ট মাদকসহ গ্রেপ্তার মরিয়ম আক্তার মৌকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর মৌ ফের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হামায়ুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..