সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘স্বয়ং যুক্তরাষ্ট্র আমাদের কাছে মেডিকেল ইকুইপমেন্ট চেয়েছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৪, | ১৩:৪৮:১৪ |

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের দেশে মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর জন্য আমাদের (বাংলাদেশের) কাছে অনুরোধ করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার নিয়েছে। প্রত্যেক দেশেই করোনাভাইরাস সংক্রান্ত মেডিকেল ইকুইপমেন্টের চাহিদা খুব বেড়েছে।

কয়েকটি দেশ তাদের দেশে এই মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার জন্য আমাদের অনুরোধ করেছে। এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের দেশে পাঠানোর জন্য আমাদের কাছে অনুরোধ করেছে।
একে মোমেন বলেন, আমাদের ব্যবসায়িক মহল তাদের অনুরোধ বিবেচনা করছে। সৌভাগ্যের বিষয় এই যে, আমাদের দেশে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো তৈরির কাজে প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমাদের স্বাধীনতার দিন অর্থাৎ ২৬ মার্চ চীন সরকার তাদের প্রতিশ্রুত ১০ হাজার টেস্টিং কিট এবং ১০ হাজার প্রোটেক্টিভ গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আমাদের গিফটের সঙ্গে হস্তান্তর করবে। দুই দিন পর আরও ১৫ হাজার এন ৯৫ মাস্ক হস্তান্তর করবে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক ‘টেস্ট কিট’ নেই। সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। পরদিন চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..