✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সেন্সর সনদ পেল মৌসুমীর ‘ভাঙন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০১, | ০৯:৪৪:৫৬ |

সেন্সর সনদ পেল চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘ভাঙন’ সিনেমা। বুধবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। এ বছর অক্টোবরে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানান পরিচালক মির্জা শাখাওয়াত হোসেন। সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। পরিচালক মনে করেন, দর্শক এখন নতুন স্বাদের সিনেমা দেখা শুরু করেছেন। ‘ভাঙন’ দর্শক তৈরি করবে।

‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প। এই শহরের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। একসময় এসব মানুষ এক সারিতে জড়ো হন। তাঁরা বসবাস শুরু করেন বস্তিতে। তাঁদের গল্পগুলোই নির্মাতা তুলে ধরেছেন ‘ভাঙন’-এ। সাহিত্যনির্ভর এই সিনেমা নিয়ে খুশি পরিচালক শাখাওয়াত হোসেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..