সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চীনে উইঘুর মুসলিমদের নির্যাতন নিয়ে জাতিসংঘের রিপোর্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০১, | ০৯:৪২:৩৭ |

চীন জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর মানবতাবিরোধী অপরাধ করে থাকতে পারে বলে মনে করছে জাতিসংঘ। উইঘুরদের বিরুদ্ধে চীনের মারাত্মক নিপীড়নের ‘বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ’ পাওয়া গেছে বলে জাতিসংঘের বহুল প্রতীক্ষিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ খবর নিশ্চিত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়ঃ চীন ওই প্রতিবেদনটি প্রকাশ না করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিল। প্রতিবেদনটিকে পশ্চিমাদের ‘প্রহসনের এক আয়োজন’ বলে মন্তব্য করেছে দেশটি।

প্রতিবেদনে উইঘুর মুসলিম ছাড়াও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছে চীন।

তদন্তকারীরা বলছেন, তারা নিপীড়নের ‘বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ’ উদ্‌ঘাটন করেছেন, যা সম্ভাব্য ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের পর্যায়ে পড়ে। তারা অভিযোগ করেন, সংখ্যালঘুদের অধিকার হরণ করতে চীন তার অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করছে এবং ‘বিধিবহির্ভূত আটকের ব্যবস্থা’ প্রতিষ্ঠা করেছে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেটের কার্যালয় ওই প্রতিবেদন প্রকাশ করে। হাইকমিশনার হিসেবে তার চার বছরের দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..